চট্টগ্রামে নতুন করে ৩ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ (বুধবার) রাতে চট্টগ্রামে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় এক নারী ও দুই পুরুষের শরীরে এ অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। কী কারণে তারা আক্রান্ত হলেন তা যাচাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর