যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি মুন্সী বাগডাঙ্গা গ্রামে স্বামীর ইটের আঘাতে আখিরন ওরফে আতিরন নেছা(৪৫)নামে এক গৃহবধু নিহত হয়েছেন।বুধবার(০৮ই এপ্রিল)সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ হলেন,ওই গ্রামের শহর আলীর স্ত্রী আখিরন ওরফে আতিরন নেছা (৪৫)।ঘটনার পর থেকে স্বামী শহর আলী পালাতক রয়েছেন।
এলাকাবাসীর কাছে জানাযায়,বুধবার সন্ধ্যায় স্বামী শহর আলী ও স্ত্রী আখিরন ওরফে আতিরন নেছার মধ্যে কথা কাটা-কাটি হয়।এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলে স্বামী রাগের মাথায় ইট দিয়ে স্ত্রী আখিরন ওরফে আতিরন নেছার মাথায় আঘাত করেন।
এতে ঘটনাস্থলে স্ত্রী আখিরন নেছার মৃত্যু হয়।জানাজানি হলে স্বামী পালিয়ে যায়।পরে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়।
সাজিয়ালি পুলিশ ফাঁড়ির (এসআই)মুন্সী আনিছুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি।ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামীর হাতে খুন হয়েছে।লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএ/বার্তাবাজার