ঢাকার ধামরাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ধামরাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা ও উপজেলা প্রশাসন ত্রাণ উপজেলার দুই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। বুধবার (৮ এপ্রিল) দিনব্যাপী কুশুরা ও সুতিপাড়া ইউনিয়নের ২৭০ জন হতদরিদ্র ও আপাত কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান এর নেতৃত্বে ত্রাণ বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ সামিউল আলম সবুজ, উপজেলা পরিসংখ্যাণ কর্মকর্তা, সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন প্রমুখ সহ অন্যরা।

এব্যাপারে ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ইতোমধ্যে ধামরাই উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ধামরাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা কুশুরা ইউনিয়ন এর টোপের বাড়ি গুচ্ছ গ্রামে ১২০টি, সুতিপারা ইউনিয়নের সোনালী বার্তা /রুপালি বার্তা আদর্শ গ্রামে ৮০টি এবং সুতিপারা ইউনিয়নের কালামপুর আশ্রায়ন এলাকায় ৭০টি সহ মোট ২৭০ পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করেছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেএ/বার্তাবাজার