চট্টগ্রামে নতুন ৩ জনের দেহে করোনা সনাক্ত, মোট রোগী ৫

চট্টগ্রামে নতুন করে আরো ৩জনের দেহের করোনা ভাইরাসের অস্থিত্ব সনাক্ত করা হয়েছে। রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ।
আজ বুধবার রাতে চট্টগ্রাম ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকস্যাস ডিজিজ’র (বিআইটিআইডি) বরাতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির গনমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে নগরীর হালিশহর, সাগরিকা ও চট্টগ্রামের সীতাকুন্ড এলাকার ৩জন কে (কোভিড ১৯) করোনা রোগী হিসেবে সনাক্ত করা হয়। এই পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ৫জনে দাঁড়ালো।

গত ৩ ও ৫এপ্রিল সনাক্ত হওয়া পিতা পুত্র চট্টগ্রাম আন্দিরকিল্লা জেনারেল হসপিটালের আইস্যোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর