এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা। পেশায় আইনজীবী এই রাজনীতিবিদ ঢাকার ধামরাই উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান। মরনব্যাধী মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এর সুযোগ্য নির্দেশনায় এই সংসদীয় আসনের মানুষের কন্য নিরলস কাজ করে চলেছেন।

কখনো তিনি উপজেলার ১৬টি ইউনিয়নের দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের দ্বারে দ্বারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন, পরক্ষণেই ধামরাইবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করছেন।
সম্প্রতি, ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর সরকারী হাসপাতালটি করোনা ভাইরাসের দূর্যোগ পূর্ব প্রস্তুতি হিসেবে আইসোলেশন সেন্টার হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত ৩১ মার্চ এই সেন্টারের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, এমপি।
বুধবার (৮ এপ্রিল) এই আইসোলেশন সেন্টারে ধামরাইবাসীর করোনা ভাইরাস চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয় তিনটি নেবুলাইজার মেশিন প্রদান করেন ধামরাই উপজেলার বার বার নির্বাচিত এই সফল মহিলা ভাইস চেয়ারম্যান।
এছাড়া, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি তার নির্বাচনী এলাকা ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ শুরু করেছেন। এসব ত্রাণ বিতরণকালেও এ্যাড. সোহানা জেসমিন উপস্থিত থেকেছেন।
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) করোনার কারণে বর্তমানে কর্মহীন হয়ে পড়া উপজেলার কুশুরা, সানোড়া ও কুল্লা ইউনিয়নের ৬০টি গ্রামের ৩৫০০ হতদরিদ্র ও কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন।
এসময় তার সাথে ছিলেন- ধামরাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।
প্রসঙ্গত, মরনব্যাধী মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর সরকারী হাসপাতালটি করোনা ভাইরাসের দূর্যোগ পূর্ব প্রস্তুতি হিসেবে আইসোলেশন সেন্টার হিসেবে নির্বাচিত করে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত করে চিকিৎসার উপযোগী করা হয়েছে কিছু দিন পূর্বে।

কিন্তু ইতোমধ্যে সারাদেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ধামরাইয়ের এমপি আলহাজ্ব বেনজীর আহমেদ আরেকটি করোনা চিকিৎসা কেন্দ্র করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) ধামরাই উপজেলায় ২য় করোনা ভাইরাস চিকিৎসা কেন্দ্র নির্মানের জন্য ধামরাই উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এমপি সাহেবের প্রস্তাবকৃত হাসপাতাল পরিদর্শন করার জন্য নির্দেশ অনুযায়ী ধামরাইয়ের কালামপুর ঢাকা- আরিচা সংলগ্ন রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন সোহানা জেসমিন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা এমপি সাহেবের নির্দেশক্রমে রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছি। এসময় উক্ত হাসপাতালে ২৫টা কেবিন, ২৫০টি বেড, কনফারেন্স রুম, ডাক্তারদের থাকার সুব্যবস্থা, হেলিকপ্টার নামার বড় মাঠ, পর্যাপ্ত রুম, অপারেশন থিয়েটার, এম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার সহ অন্যান্য সুব্যবস্থা রয়েছে দেখতে পাই। এছাড়া হাসপাতালের সাথে যোগাযোগ ব্যবস্থাও খুবই ভালো।’
এসময় এ্যাড. সোহানা জেসমিন মুক্তার সাথে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক, ডাঃ আলমগীর কবির এবং হাসপাতালটির মালিক ডাঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার