করোনার সংক্রমন রোধে চুয়াডাঙ্গায় সতর্ক অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনসহ জেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা অনেকটা স্তব্ধ রয়েছে।
জেলার বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত সেনাবাহিনির টহল সহ মাঠে রয়েছে ভ্র্যাম্যমান আদালত। কেউ আইন অমান্য করলে জরিমানা করে সতর্ক করা হচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন গুলোতে সতর্কতামূলক মাইকিং ও লিফলেট বিতরন করা হচ্ছে।
এদিকে করোনা আতঙ্কে খেটে খাওয়া দিন মজুরদেরকে জেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা প্রতিনিয়ত ত্রাণ সামগ্রী বিতরন করছে। যাতে করে জেলার কোনো মানুষ যেনো মানবেতর জীবনযাপন না করে।
কেএ/বার্তাবাজার