সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর প্রভাবে বাংলাদেশে এখন পর্যন্ত ২১৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২০ জনের।
এই ভয়াবহ পরিস্থিতিতে সরকার স্কুল কলেজ থেকে শুরু করে সকল প্রকার সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন কিন্তু গ্রামের মানুষের মাঝে এখনো জনসচেতনতার অভাব পরিলক্ষিত হয়। সরকার কর্তৃক সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ ঘোষণার পরেও গ্রামের হাট বাজারের তার প্রভাব কমই লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার গুনধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামের বৌ বাজার।
এ কয়েকদিনে সরকারের কঠোর অবস্থানের কারনে বাকি ৩ বাজার মুটামুটি নিয়ন্ত্রনে আসলেও বৌ বাজার অনিয়ন্ত্রিত। গ্রামের মানুষের সাথে কথা বলে জানা যায় আশে পাশের অন্যন্যা বাজারের কঠোর অবস্থানের কারণে প্রায় ৫ কিঃমি দূরের মানুষেও এখানে আসে। যদিও সামাজিক দূরত্ব নিয়ম মানা হচ্ছে না কেউ। ফলে চরম করোনা ঝুঁকিতে এ মানুষগুলো।
তরিকুল ইসলাম/কিশোর/এস.আর/বার্তা বাজার