মনিরামপুর বাসুদেবপুর ঢুকতে গেলে হাত ধুয়ে এবং মাস্ক পরে প্রবেশ করতে হবে

যশোর মণিরামপুর উপজেলার বাসুদেবপুর মাঠপাড়া এলাকার বাসিন্দারা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিজেদের রক্ষায় একটি সচেতনমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। বাইরের বা পাড়ার কেউ ওই এলাকায় ঢুকতে গেলে হাত ধুয়ে এবং মাস্ক পরেই প্রবেশ করতে হবে।

এমন একটি নির্দেশনা মহল্লার প্রবেশ পথে বাঁশ টানিয়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা।এবং বিষয়টি নিয়ে আশপাশের লোকজনকে সচেতন করতে মাইকিংও করা হয়েছে। বুধবার(৮ই এপ্রিল)সকাল থেকে তারা এই কার্যক্রম শুরু করেছেন।শুধু তাইনয় ওই মহল্লায় প্রবেশকারীরা নির্দেশনা মানছেন কিনা সেটাও সঠিকভাবে তদারকি করা হবে।

বাসুদেবপুর মাঠপাড়ার রিয়াজ উদ্দিন বলেন,আমাদের পাড়ায় ৪০০ লোকের বসবাস। প্রতিদিন এই পাড়া হয়ে বিভিন্ন এলাকার প্রায় ৫০০ মানুষ পাশের বাগডোব,সরসকাঠি,কাশিমপুর গ্রাম এমনকি শার্শার বাগআঁচড়ায় যাতায়াত করেন।

তাই করোনার সংক্রমণের হাত থেকে বাঁচতে আমরা নিজেরা আলোচনা করে এই উদ্যোগ নিয়েছি।প্রথমত এই এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ।তারপরও যদি বাইরের কেউ ঢুকতে চান তাকে হাত ধুয়ে এবং মাস্ক পরে ঢুকতে হবে।

এমনকি এ পাড়ার কেউ প্রয়োজনে বাইরে গেলে তাকেও পাড়ায় ঢুকতে গেলে একই নিয়ম মেনে চলতে হবে।স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন,ওই পাড়ার লোকজন নিজেদের উদ্যোগে এই পদ্ধতি নিয়েছেন।আমাকে জানাননি।তবে করোনা রোধে তাদের সচেতনতা দেখে ভাল লেগেছে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন,নভেল করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষায় বাসুদেবপুর মাঠপাড়ার বাসিন্দারা যে উদ্যোগ নিয়েছেন তা নিতান্তই প্রশংসনীয়।তাদের এই উদ্যোগ অন্যকে উদ্বুদ্ধ করবে বলেতিনি আশাবাদী।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর