সেতুমন্ত্রী’র পক্ষে কোম্পানীগঞ্জ ও কবিরহাটে ত্রাণ বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে তাঁর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে অসহায় গরীব পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রীর পক্ষ থেকে ২৬মেট্রিক টন চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, তাঁর ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মন্ত্রীর ত্রাণের চাল হস্তান্তর করেন।

মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় ১৩মেট্রিক টন করে মোট ২৬মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর আগে মন্ত্রীর পক্ষ থেকে এ ২টি উপজেলার গরীব অসহায় পরিবার গুলোর মাঝে ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। মন্ত্রীর পক্ষ থেকে ভবিষ্যতে গরীব অসহায় মানুষের জন্য সকল ধরণের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর