দেশে আইসিইউ শয্যা ১১২টি

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা জানিয়েছেন, সারাদেশের হাসপাতালগুলোতে ১১২ টি আইসিইউ শয্যা রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

ডা. সানিয়া তাহমিনা জানান, হাসপাতালে সর্বমোট আইসিইউ শয্যা আছে ১১২টি। গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে আমাদের আইসোলেশনে নিতে হয়েছে। এ পর্যন্ত ১১১ জনকে আইশোলেশনে নেয়া হয়েছে। আইসোলেশনের শয্যা সংখ্যা ঢাকা মহানগরীতে ১৫৫০টি এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৪৩টি। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। আর নতুন শনাক্ত হয়েছেন ৫৪ জন। সরকারি হিসাবে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জন। আজই প্রথম সর্বোচ্চ ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হলো। আজ শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জনই রাজধানীর।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর