লক্ষ্মীপুরে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ

লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালে ত্রাণ বিতরণে পিছ নয়। প্রতিদিন চলছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ। সদর এলাকার কর্মহীন মানুষদের পাশে সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির পক্ষে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন তারই ব্যক্তিগত সহকারী ও সাবেক যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া।

প্রতিদিন কোন না কোন এলাকায় এসব দিনমজুর কর্মহীন হতাগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন এমপির ব্যক্তিগত সহকারী ভূঁইয়া। মঙ্গলবার (৯ এপ্রিল) ১১তম দিনের মতো জেলা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। তার খাদ্র সামগ্রী পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে হতাশাগ্রস্তরা।

বায়েজিদ ভূঁইয়া বলেন, কোভিট-১৯ বা করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে সরকার। এমসময় সকল ধরেণের উপাজর্ন বন্ধ হয়ে যাওয়া মানুষের পাশে এমপি শাহজাহান কামাল দাঁড়িয়েছেন।

তিনি এসব অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। আমিও নিজ দায়িত্বে প্রতিটি ঘরে পৌঁছে দিচ্ছি। এবং এসব খাদ্য সামগ্রী হতদরিদ্রদের জন্য অব্যাহত থাকবে। তিনি বলেন, খাদ্য সহায়তার পাশপাশি স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে মাস্ক ও সাবান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর