জ্বর,কাশি,ও শ্বাসকষ্ট নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা কালীন অবস্থায় সুশান্ত কর্মকার (৩৪) নামক এক যুবক মারা গেছেন। সুশান্ত কর্মকার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের অনিল কর্মকারের পুত্র।
বুধবার (৮ এপ্রিল) বিকাল পৌনে ৪ টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার ৭ই এপ্রিল সুশান্ত কর্মকারকে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়ছিলো।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুনির আহমেদ জানান, ওই যুবক অনেক অসুস্থ ছিলো। আইসোলেশন ওয়ার্ডে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিলো তার। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহ করে বুধবার আইইডিসিআরে পাঠানো হয়েছে।
যেহেতু শ্বাসকষ্ট ছিল একই সাথে তিনি ইতালি অধ্যুষিত নড়িয়া উপজেলার বাসিন্দা তাই করোনা ভাইরাস থাকতে পারে এমন ধারণা করে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। ভর্তি পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে তিনি বিকাল পৌনে ৪টার দিকে মারা যায় এছাড়া ডব্লিউএইচও এর নিয়ম অনুযায়ী সৎকার করা হবে।
কেএ/বার্তাবাজার