রাজধানীর শেরেবাংলা নগর এলাকার মোতাহার বস্তি লকডাউন করা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে বস্তিটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, লকডাউন করার ফলে এখন ওই বস্তি থেকে কেউ বের হতে পারবেন না এবং বাইরে থেকেও কেউ সেখানে ঢুকতে পারবেন না।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী গণমাধ্যমকে বলেন, ওই বস্তিতে একজন রোগীর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। সেখান থেকে করোনা সংক্রমণ যেন আশপাশে ছড়িয়ে না পড়ে, সেজন্য আইইডিসিআরের নির্দেশে বস্তিটি লকডাউন করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস