এবার নরসিংদী জেলা লকডাউন ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা পারভীন।

বুধবার (০৯ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা চলবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে জেলা কমিটির সিদ্ধান্তক্রমে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন জেলা প্রশাসক।

নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক ব্যতীত জেলা ও উপজেলার অন্য সকল রাস্তা ও সীমানা দিয়ে ভিন্ন জেলায় যাতায়াতে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এসময় সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা আওতাবর্হিভুত থাকবে।

এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর