করোনায় আক্রান্ত কর্মকর্তা, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন

অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্যাংকটির প্রিন্সিপাল শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়া ওই কর্মকর্তা গত রোববার সর্বশেষ অফিস করেন। বুধবার সকালে করোনাভাইরাস পজেটিভ পাওয়ার পর শাখাটি লকডাউন করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামস-উল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১১টায় একজন সিনিয়র অফিসার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অবহিত করে শাখাটি লকডাউন করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখা হচ্ছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর