ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে নারীসহ আরো চারজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে, ৩৪ বছর বয়সী একজন কালিন্দী ইউনিয়নের বরিশুড় এলাকার বাসিন্দা এবং ৮০ বছর বয়সী অপর আরেক একজন শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ী এলাকার বাসিন্দা। এছাড়া জিনজিরা ইউনিয়নের গোলজারবাগ এলকায় দুই জনকে সনাক্ত করা হয়েছে তাদের মধ্যে এক জনের বয়স ১৬, অপর এক নারীর বয়স ৩২ বলে জানাগেছে।
আজ বুধবার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তাবাজারকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নুমুনা সংগ্রহের পর কোভিড-১৯ পরীক্ষায় তাদের চারজনের রিপোর্টে করোনা ধরা পরে। এসময় তিনি আরো বলেন, করোনাভাইরাস: কোভিড-১৯ এ আক্রান্ত চারজনকেই চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ ঘটানায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়িসহ আশপাশের বেশকিছু বাড়ি লকডাউনে রাখার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানাগেছে।
উল্লেখ্য, এর আগে গতকাল রবিবার কেরানীগঞ্জ মডেল থানাধীন মডেল টাউন এলাকার এক ব্যক্তিকে কেরানীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী হিসাবে সনাক্ত কারা হয়েছে। এসময় আক্রান্ত ব্যক্তির বাড়িসহ মডেল টাউন এলাকা পুরোটা লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। মডেল টাউনে ১৮০টি বাড়িতে ৪ হাজার পরিবার রয়েছে বলে জানা গেছে। এছাড়া গত সোমবার কেরানীগঞ্জে নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের তিনজনই পুরুষ। এ ঘটনায় পুড়ো জিনজিরা এলাকা লকডাউন করা হয়েছে। এই নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
বার্তা বাজার/এস.আর