করোনায় ব্রিটেনে প্রতি দুই মিনিটে প্রাণ হারাচ্ছে একজন

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় শক্তিধর অন্যান্য দেশের মত ব্রিটেনও বেসামাল হয়ে পড়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রতি দুই মিনিটে অন্তত একজনের প্রাণহানি হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৬ হাজার ১৫৯ জন। এর মধ্যে মঙ্গলবার মারা গেছেন অন্তত ৭৮৬ জন। খবর দ্য ডেইলি মেইল।

ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) অনুসারে, মঙ্গলবার মৃতের সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে। সোমবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছিল অন্তত ৪৩৯ জন। এর আগে রবিবার মারা যায় ৬২১ জন।

উল্লেখ্য, ব্রিটেনে ভাইরাসটি বিস্তার লাভ করে গত ফেব্রুয়ারিতে। তখন থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যার হিসেবে প্রতি দুই মিনিটে একজনের প্রাণ কেড়ে নিচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। অন্যদিকে, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন প্রতি তিন মিনিটে একজন। স্ট্রোক করে মারা যাচ্ছেন প্রতি পাঁচ মিনিটে একজন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর