রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন ফখরুল

রাজনৈতিক মামলায় যেসব নেতা-কর্মীরা দণ্ডিত ও বিচারাধীন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আটক আছেন, তাদের মুক্তি দিতে স্বরাষ্টমন্ত্রী সাদুজ্জামান খান কামালকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এ চিঠি পাঠান বিএনপি মহাসচিব। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি এ লক্ষ্যে একটি চিঠিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

উল্লেখ্য, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বন্দি থাকা বন্দিদের প্রধানমন্ত্রী মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। এর মধ্যেই রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করলেন বিএনপি মহাসচিব।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর