বরগুনা শহরে বহিরাগতদের প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট

নোবেল করোন ভাইরাস প্রতিরোধে বিভিন্ন জেলা ইতিমধ্যে লগডাউন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। যাতে করে বরগুনা শহরে বহিরাগতরা প্রবেশ করতে না পারে। সেই মুহুর্তে বরগুনার প্রত্যন্ত অঞ্চলের মানুষ সড়কে যানচলাচল বন্ধ করার জন্য নিজ নিজ উদ্যোগে গাছ কেটে রাস্তার উপরে ফেলে বিভিন্ন এলাকার সাথে চলাচলের সড়ক গুলো অবরোধ করেছে।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ। এছাড়াও টহলে রয়েছে নৌ বাহিনী, র‍্যাব সদস্য ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি মোবাইল কোর্ট টিম। যারা সরকারি আইন মানছেন না তাদেরকে জেল ও জরিমানা করা হচ্ছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর