প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে মানুষের জীবনযাত্রা যে স্বাভাবিক ছিলো সেটা হয়তো আর কখনোই ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী। খবর আল জাজিরার।
হোয়াইট হাউজের এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন বিজ্ঞানী ডা. অ্যান্তনি ফসি বলেন, দেশগুলো হয়তো সামাজিকতা হয়তো চালু হবে তবে আগের অবস্থায় আমরা ফিরে যেতে পারবো না।
‘সবকিছু নরমাল (স্বাভাবিক) হওয়া মানে হল- এমন অবস্থা তৈরি হওয়া যে মনে হবে, করোনা ভাইরাসের সমস্যা কখনো ছিলোই না। কিন্তু আমি মনে করি, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব নয় যতক্ষণ না এমন পরিস্থিতি তৈরি হবে যে আমি জনগণকে সম্পূর্ণভাবে রক্ষা করতে পারবেন। এক্ষেত্রে একমাত্র শো-স্টপার হতে পারে ভ্যাকসিন।’ বলছিলেন ডা. ফসি।
মার্কিন এই বিজ্ঞানী বলেন, দেশে দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। সেখান থেকে সমাজের প্রতি স্তরে বিস্তারিত হচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমরা হয়তো করোনাভাইরাসের আগের জীবন ফিরে পাব না।
ডা.ফসি বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে হলে আমাদেরকে করোনাভাইরাসমুক্ত হতে হবে। কিন্তু সেটা সম্ভব কি না জানি না। তবে একমাত্র ভ্যাকসিনই সেই সমাধান দিতে পারে।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আগামী ৪ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৮১ হাজার ৭৬৬ জন মারা যেতে পারেন বলে ধরনা প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একটি মডেল।
তবে মার্কিন এই বিজ্ঞানী আশা করেন, বিজ্ঞানীরা দ্রুতই ছোঁয়াচে এ ভাইরাসটির ওষুধ আবিস্কার করবেন। আর সেটা হলে মৃত্যুর সংখ্যা কমে আসবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস