করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে শ্রমিক লীগ নেতার মৃত্যু

নারায়গঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ওই শ্রমিক লীগ নেতা সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা ও আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের নেতা ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক মৃত শ্রমিক লীগ নেতার পরিবারের বরাত দিয়ে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তিনি মারা যান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর