পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ বছরের এক কিশোরের লাশ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হৃদয় (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ (বুধবার) দুপুরে উপজেলার রণচণ্ডী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত হৃদয় ওই এলাকার নাসির উদ্দীনের ছেলে।

পারিবারিকসূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যরা নিজ ঘরের মধ্যে হৃদয়কে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছে।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম জানান, হৃদয়কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন লাশের

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর