ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদ্রাসায় করোনায় আক্রান্ত তাবলিগ জামাতের ওই তিন ব্যক্তিকে অবশেষে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.আনোয়ারুল আমিন আখন্দ ও সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সেকেন্দার আলী মোল্লা জানান, ওই তিন ব্যক্তির শরীরে কেভিড-১৯ সনাক্ত হওয়ার পর তাদের গত মঙ্গলবার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ওয়ার্ডে রাখা হয়। কিন্তু এখানে এর কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য রোগী ও আশপাশের লোকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে করোনা ভাইরাসে আক্রান্ত ঐ তিন জনকে আজ বুধবার দুপুর ১২ টার দিকে ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও জেলা থেকে পাঠানো ১৩ জনের ফলাফল নেগেটিভ এসেছে বলেও সিভিল সার্জন জানিয়েছেন।
কেএ/বার্তাবাজার