মরণঘাতী করোনাভাইরাস রোধে নারায়ণগঞ্জবাসীকে মহান আল্লাহর দোহাই দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি গণমাধ্যমে এসব কথা বলেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সত্যি বলতে কি নারায়ণগঞ্জের অবস্থা যতটা ভালো আমরা মনে করছি আসলে ততটা ভালো না।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে আমি সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করেছি। আমরা জনগণকে পুরোপুরি সচেতন করতে পারছি না। পরিপেক্ষিতে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীসহ অন্য আইনশৃংখলা বাহিনীর সদস্য, জেলা প্রশাসন, জনপ্রতিনিধির সমন্বয়ে পুরো নারায়ণগঞ্জ জেলাকে মঙ্গলবার লক ডাউন করা হয়েছে।
এ জন্য আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে জাতিরজনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞা ও দোয়া জানাচ্ছি।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ সবচেয়ে বেশি ইফেকটিভ এলাকা হয়ে গেছে। নারায়ণগঞ্জের পরাতন কোর্ট এলাকায় চিপ জুডিশিয়ালের জন্য একটি ৮তলা ভবন করা হয়েছে। ওই বিল্ডিংয়ে এখনো কার্যক্রম শুরু হয়নি।
ওই বিল্ডিংয়ে অনায়াসে ৩০০ থেকে ৪০০ বেডের একটি কমপ্লিটলি স্পেশালি করোনাভাইরাসের জন্য কোয়ারেন্টাইন সেন্টার কাম হাসপাতাল করা যায়। সেই জন্য আমি প্রধানমন্ত্রীসহ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
অনতিবিলম্বে এই বিল্ডিংটাকে করোনাভাইরাস বিষয়ে কমপ্লিটলি ব্যবহার উপযোগী করা জন্য অনুরোধ করছি। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সমন্বয় নিশ্চিত করারও অনুরোধ জানাছি।
শামীম ওসমান নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ জানিয়ে বলেন, আপনারা বর্তমান পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করুন। এমন কোন মৃত্যু ডেকে আনবেন না যে মৃত্যুতে বাবা তার সন্তানের লাশ ধরতে পারে না। সন্তান তার মায়ের লাশ ধরতে পারে না। মা তার মেয়ের লাশ ধরতে পারে না। স্ত্রী তার স্বামীর লাশ ধরতে পারে না।
এখানে খাদ্য সংকট হবে না, সরকারি খাদ্য আছে আমরা বেসকারিভাবেও আপনাদের কাছে খাদ্য পৌঁছাবো। শুধু এই জন্য একটাই দরকার শৃংখলা, এটা না থাকলে এই বিষয়টিকে আমরা সুচারুভাবে পরিচালনা করতে পারবো না। সেখানে আপনাদের সহযেগিতার প্রয়োজন। আশা করছি সবাই সচেতনার মাধ্যমে এগিয়ে আসবেন।
বার্তাবাজার/এমকে