করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে যুবক আটক

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে র‍্যাব-১১ এর একটি দল চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মুন্সীবাজার থেকে তাজুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে। র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা অঞ্চলের অধিনায়ক মেজর নাজমুস সাকিব এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

মেজর নাজমুস সাকিব বলেন, মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাজুল ইসলামকে আটক করা হয়। তাজুল ইসলাম চাঁদপুরের মতলব দক্ষিণ থানার দক্ষিণ দিঘলদি গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে।

তিনি আরও বলেন, আটককৃত তাজুল সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনবা ভাইরাস সম্পর্কে মিথ্যা গুজব ছড়াচ্ছিল বেশ কিছুদিন ধরে। এছাড়াও সে বিভিন্ন যৌন উত্তেজক নগ্ন ও অর্ধনগ্ন ছবি/ভিডিও ফেসবুকে বিভিন্ন মহিলার আইডিতে ম্যাসেজ করে বিরক্ত করতো। তার সাথে থাকা মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উপরোক্ত অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় মামলা করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর