যশোর চৌগাছা হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের উজ্জল হোসেন এর স্ত্রী গত শুক্রবার প্রসূতি খুরশিদা বেগম বুক জোড়া লাগানো যমজ দুইটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন।জন্মের পর শিশু দুইটি এবং মা সবাই সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ করে মঙ্গলবার(০৭ই এপ্রিল)শিশু দুইটি অসুস্থ হয়ে রাত সাড়ে নয়টার দিকে মারা যায়। শুক্রবার যশোর শহরের একটি বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রে (ক্লিনিক) অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়।
মৃত শিশুদের বাবা উজ্জ্বল হোসেন বলেন,তাঁর স্ত্রীকে গত শুক্রবার যশোর শহরের অসীম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে আমার স্ত্রীকে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসকেরা তাঁর অস্ত্রোপচার করেন।জন্ম নেয় বুক জোড়া লাগানো দুইটি যমজ কন্যাসন্তান।যমজ শিশু দুটির মাথা, হাত ও পা আলাদা।কিন্তু দুজনের বুক একটাই।চিকিৎসক তাঁকে জানিয়েছিলেন,এই শিশু দুইটির অস্ত্রোপচার করে আলাদা করার কোনো উপায় নেই।এভাবেই তাদের থাকতে হবে। তিনি আরো বলেন,জন্মের পর যমজ কন্যাশিশু দুইটি ও তাঁর স্ত্রী খুরশিদা বেগম সুস্থই ছিলেন। রোববার তাঁর স্ত্রী খুরশিদা বেগম শিশু দুইটিকে নিয়ে চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মশিউরনগর গ্রামে বাপের বাড়িতে যান।মঙ্গলবার শিশু দুটি অসুস্থ হয়ে রাত সাড়ে নয়টার দিকে তারা মারা যায়। আজ (বুধবার) মশিউরনগর গ্রামে নানাবাড়ির কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি