পাকুন্দিয়া পৌর মেয়রের ত্রাণ বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার সাথে পৌরসভার পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়ের অাক্তারুজ্জামান খোকন। সরকারি সহায়তার ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন।

পৌর এলাকার লোকজন জানান, দেশব্যাপী করোনা মোকাবিলায় মানুষ ঘরে বসে থাকতে গিয়ে জীবন যাপন অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ ও দরিদ্ররা অনেক কষ্টের মধ্য দিয়ে কাটাচ্ছে। এ অবস্থায় সরকারি ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি অনেকেই নিজেস্ব অর্থায়নে গরিব-দুখিদের পাশে এগিয়ে আসছে। এর মধ্যে পাকুন্দিয়া পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন একজন। তিনি সরকারি ভাবে যতো ত্রাণ পেয়েছেন, তার চেয়ে বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

পাকুন্দিয়া পৌর সচিব সৈয়দ শফিকুর রহমান জানান, আমরা করোনা সংকটের সময়ে পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪০০টি পরিবারের হাতে ১০ কেজি চাল, ৫ কেজি আলু এবং ২ কেজি মসুরের ডাল মোট ১৭ কেজি করে জন প্রতি তুলে দিয়েছি।

পৌর এলাকার আনোয়ার খালী গ্রামের কৃষি শ্রমিক সবুজ মিয়া মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ কি রোগ আসলো দেশে, ঘর থেকে বাইরে বের হতে পারছিনা। ভাগ্যিস আমাদের পাকুন্দিয়া পৌর মেয়র পাশে ছিল। তার হাত দিয়ে ১০ কেজি চাল, ৫ কেজি আলু এবং ২ কেজি মসুরের ডাল সহ মোট ১৭ কেজি পন্য পেয়েছি। এই পন্য না পেলে হয়তো উপোষ থাকা লাগত।’

পৌর মেয়র অাক্তারুজ্জামান খোকন বলেন, সরকারের একার পক্ষে করোনা সংকট মোকাবেলা করা মোটেও সম্ভব না। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, ভ্যানচালক, অটোরিক্সাচালক ও চা বিক্রেতারা। আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে সামর্থ সাপেক্ষে সমাজের এ সমস্ত খেটে খাওয়া গরিব দুখিদের আর্থিক সহায়তা করা। আমি যতদিন বেঁচে থাকব, সাধ্য অনুযায়ি এ সমস্ত মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর