দেশে প্রতিদিন পাল্লা দিয়ে বেড়ে চলছে করোনা সংক্রমণ। কিছুতেই ঠেকানো যাচ্ছেনা এই ভয়াবহ মরণ ব্যাধি। সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে একের পর এক নগর গুলো লক ডাউন করে দিয়েছে সরকার। সর্বশেষ পর্যটন শহর কক্সবাজারকে লক ডাউনের আওতায় আনা হয়েছে।
আজ (বুধবার) দুপুরে কক্সবাজার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামাল হোসেন এই নির্দেশ জারী করেন।
জেলা প্রশাসক জানান, নির্দেশ জারীর পর থেকে কোন লোক কক্সবাজারে প্রবেশ ও কক্সবাজার থেকে কোন লোক বাহিরে গমন সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেয়া হয়েছে। আদেশ বাস্তবায়ন করতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। কেউ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে কক্সবাজার জেলা বাসীর সহযোগীতা চেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখতে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন।
বার্তা বাজার/এম.সি