করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় গ্রামে গ্রামে লকডাউন করেছেন এলাকাবাসী । সে কারনে গ্রামের প্রবেশ পথে বাঁশ দিয়ে বেরিকেট তৈরি করে আটকিয়ে দেওয়া হয়েছে। বুধবার সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার দেলদুয়ার, মাদারকোল,বারপাখিয়া,বাথুলী, গাছপাড়া, টুকনিখোলা গ্রাম সহ প্রায় অধিকাংশ গ্রামের মূল প্রবেশ পথে বাঁশ দিয়ে বেরিকেট দেওয়া হয়েছে ।
জানা গেছে, উপজেলা প্রশাসনের লকডাউন ঘোষনার পর এলাকাবাসীর উদ্যোগে নিজ নিজ গ্রামে লকডাউন করে পালন করছে। এলাকাবাসী নিজ দায়িত্বে অপরিচিত কোন ব্যাক্তিকে গ্রামে প্রবেশ করতে নিষেদ করছেন । উপজেলার কামান্না সিকদার গ্রামের মো. আনোয়ার হোসেন জানান, গ্রামবাসীর উদ্যোগে তাদের গ্রামের মূল পথ বন্ধ করে দেওয়া হয়েছে ।
দেলদুয়ার বারপাখিয়া গ্রামের মো. উজ্জল মিয়া বলেন, বারপাখিয়া গ্রামের বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া সড়কটি দিয়ে অপরিচিত কোন ব্যাক্তিকে প্রবেশ করতে দেওয়া হয় না। বেরিকেটের পাশে দাঁড়িয়ে সে দায়িত্ব পালন করছে বলেও জানায় সে। উপজেলায় গ্রামে গ্রামে লকডাউন করায় থম থমে অবস্থা বিরাজ করছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। অনেকে ঘরবন্ধী জীবন কাটাচ্ছে ।
এব্যাপারে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার বলেন, দেলদুয়ার উপজেলায় লকডাউন পালন করতে উপজেলার মূল প্রবেশ পথে পুলিশ মোতায়ন রয়েছে।
বার্তা বাজার/এম.সি