ব্রাহ্মণবাড়িয়ায় শ্বাসকষ্ট নিয়ে দুই জনের মৃত্যু, নমুনা সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বাসকষ্ট নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের একজনের বয়স ৫৭ ও আরেকজনের বয়স ২০ বছর। করোনাভাইরাস পরীক্ষার জন্য তাদের দুইজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে তাদের মৃত্যু হয়। তারা দুইজন বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী গ্রামের মধ্যপাড়ায় নিজ বাড়িতে মারা যান এক ব্যক্তি। পরে খবর পেয়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন বলেন, রূপসদী গ্রামের ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও হার্টের রোগী ছিলেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোশরাত ফারখান্দা জেরিন বলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামের ওই যুবক বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্বাসকষ্ট নিয়ে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।

এরপর এক্স-রেসহ কিছু পরীক্ষা-নীরিক্ষা করানো হয়। পরীক্ষায় তার নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। পরবর্তীতে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকার যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সসহ সবকিছু রেডি করার পর অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর