ঢাকা থেকে ট্রাকে চড়ে আসা ২৫ তাবলীগ জামাতের সদস্যসহ একটি ট্রাককে ভোলার বোরহানউদ্দিনে আটক করেছে টহলরত নৌ-বাহিনী। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার বোরহানগঞ্জ বাজার থেকে চরফ্যাশনগামী ট্রাকটিকে চালক মোহাম্মাদ আলীসহ আটোক করা হয়।
ভ্রাম্যামান আদালতের মাধ্যমে সরকারি নির্দেশ অমান্য করে ট্রাকে যাত্রী পরিবহণ করায় বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গাজী বশির ট্রাকের চালক মোহাম্মাদ আলীকে ৩ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বশির গাজী বলেন, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে ট্রাকটি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তাবলিগ জামাতের ২৫ জন সদ্যস্যকে নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকায় নৌবাহিনীর টহলরত সদস্যরা ট্রাকটিকে আটক করে যাত্রীদের নামিয়ে দেয়ার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতন করে।
দেশের বর্তমান পরিস্থিতিতে এইভাবে যাতায়াত দেশের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলেও তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যেতে অনুরোধ করা হয়।
বার্তাবাজার/এসজে