দেলদুয়ারে কভিড-১৯ পরীক্ষার জন্য ৩ ব্যক্তির নমুনা সংগ্রহ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বুধবার করোনা ভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য ৩ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে । তারা হলেন উপজেলার নলুয়া গ্রামের আব্দুল ছামাদ , গড়াসিন গ্রামের তাউসিন মিয়া এবং এলাসিন গ্রামের জাকির হোসেন ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ওয়ার্ডে কমিটি করে দেওয়া হয়েছে যেন কমিটির সদস্যরা কোন ব্যক্তির মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখলেই সাথে সাথে স্বাস্থ্য বিভাগে জানান । উপজেলা স্বস্থ্য বিভাগের ওয়ার্ড কমিটি দায়িত্ব পালনে সচেষ্ট আছেন সদস্যরা। এ কমিটির মাধ্যমেই উপজেলার বিভিন্ন গ্রামের ৩ জন ব্যক্তির করোনা ভাইরাস পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগ।

এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, দেলদুয়ার উপজেলায় লক্ষণ অনুযায়ি করোনা ভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য ৩ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে । তবে নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কিছুই জানা যাবে না । তবে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসবে বলে আশা করছেন তিনি ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর