জনপ্রতিনিধিদের সম্পর্কে সমাজে অনেক নেতিবাচক ধারণা চালু রয়েছে। দুস্থদের ভাতার টাকা ও ত্রাণসামগ্রী আত্মসাৎ করার অভিযোগে প্রায়ই জনপ্রতিনিধিরা সংবাদপত্রের শিরোনাম হন। কিন্তু দেশে বহু জনপ্রতিনিধি রয়েছেন যারা সব সময় দেশ ও জাতীর ক্রান্তিকালে এগিয়ে আসেন।
অভাবগ্রস্ত মানুষের কল্যাণে বিলিয়ে দেন নিজের অর্থ সম্পদ। এমন একজন জনপ্রতিনিধির খোঁজ মিলেছে। তিনি হলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার। চলমান করোনাভাইরাসের প্রভাবে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা যখন বিপন্ন, ঠিক সেই সময় কর্মহীন অসহায় গরিবদের সাহায্যার্থে তিন মাসের মুক্তিযোদ্ধাদা ভাতার টাকা ভাতা অসহায়-দরিদ্রের মাঝে বিতরণ করে দিয়েছেন।
আজ (৮ এপ্রিল) সকালে বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার তার তিন মাসের ভাতার চেক প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধাদা হাবিবুর রহমান সিকদার বলেন, যদিও আমার এ দান অনেকের কাছে ক্ষুদ্র, তা আমার কাছে অনেক বড়। তারপরেও এ মহামারির সময় যে সকল দিনমজুর কাজে নামতে পারছে না তাদের উদ্দেশ্যেই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সমাজের বিত্তবানদের এ ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বার্তা বাজার/এম.সি