দেশে আশংকাজনক হারে বাড়ছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। কিন্তু সর্বশেষ ৭২ ঘন্টায় নতুন করে কেউ সুস্থ হয়নি। বুধবার (৮ এপ্রিল) দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
সেব্রিনা বলেন, গত ২৪ ঘন্টায় দেশে আরও ৫৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন। তবে কেউ সুস্থ হোননি।
গত ৫ই এপ্রিল সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল ৩৩ জন সুস্থ হয়েছেন। এরপর থেকে কেউ নতুন করে সুস্থ হয়েছেন বলে জানানো হয়নি।
আজ বুধবার (৮ এপ্রিল) দেশে করোনা সংক্রমিত রোগী পাওয়ার ১ মাস পূর্ণ হলো। এই ৩০ দিনে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৮ জন। ও করোনায় মারা গেছেন ২০ জন।
বার্তাবাজার/এসজে