দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে বিভিন্ন বয়সের লোকজন আছে। বিশ্বের বেশিরভাগ দেশে বৃদ্ধদের মাঝে আক্রান্ত হওয়ার হার বেশি থাকলেও বাংলাদেশে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণ তরুণীরা। দেশে গত একদিনে ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স এমন ১৫ জন আক্রান্ত হয়েছে।
আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ৫৪ জনের মাঝে পুরুষ আছেন ৩৩ জন ও নারী আছেন ২১ জন।
তিনি আরও জানান, বয়স হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তরুণরা। গত ২৪ ঘন্টায় ১১ থেকে ২০ বছরের মধ্যে বয়স এমন আক্রান্ত ৫ জন। ২১ থেকে ৩০ বছরের বয়সের ১৫ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সীর মাঝে আছে ১০ জন। ৪১ থেকে ৫০ বছর বয়স এমন আক্রান্ত ৭ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ৬০ বছরের বেশী বয়সী ১০ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া এলাকা হিসাবে ঢাকার ভেতর ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩৯ জন। বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন জেলার বাসিন্দা।
বার্তাবাজার/এসজে