করোনাভাইরাস সংকটে কর্মহীন হয়ে পড়া পরিবারের মধ্যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে খাদ্য বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন সিকদার সুমন।
আজ (৭ এপ্রিল) সকালে লোহাগাড়া উপজেলাধীন নিজ গ্রাম বড়হাতিয়ায় দুস্থ মানুষদের তালিকা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি। প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল। এই সময় তাঁর সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা আরফত, ইমন, মারওয়ান, তাওহীদ সহ প্রমুখ।
অসহায় মানুষের সম্মানের কথা চিন্তা করে ত্রাণ বিতরণ কালে কোন ছবি তুলা হয়নি। ছাত্রলীগ নেতার এই কাজ বেশ প্রশংসিত হয়েছে এলাকায়।
বার্তা বাজাার/এম.সি