দেশে গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হতে মৃত্যু হয়েছে ৩ জনের। আক্রান্ত হয়েছেন ৫৪ জন। নতুন কেউ সুস্থ হয়নি। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।
গত ২৪ ঘন্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষা করে যে ৫৪ জনের মাঝে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছে।
এরআগে গতকাল দেশে মোট ৪১ জন করোনা রোগী শনাক্ত করা হয় ও পাঁচজন মারা যান।
বার্তাবাজার/এসজে