গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে ৫৪ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২০ জনের।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই ৩৯ জন আক্রান্ত হয়েছেন। বাকি ১৫ জন রাজধানীর বাইরর বিভিন্ন জেলার। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ২১৮ জনে।
বার্তাবাজার/এসজে