রায়গঞ্জে ফেয়ার প্রাইজের ৬৫ বস্তা চাল জব্দ: আটক ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের ফেয়ার প্রাইজের ৩০ কেজি ওজনের ৬৫ বস্তা চাল উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।

এছাড়া, চাল কালোবাজারে বিক্রির চেষ্টায় ডিলারের ছেলেসহ ৩ জনকে আটক করা হয়েছে। রায়গঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম মুঠোফোনে জানান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্থানীয় লোকজন এবং দুস্থ্য ও হত-দরিদ্রদের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চান্দাইকোনায় অভিযান চালিয়ে ৬৫ বস্তা চাউলসহ ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, অত্র উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের ডিলার নুর ইসলামের ছেলে মোজাফ্ফর হোসেন এবং তার সহযোগী হাসিল গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শফিকুল ইসলাম ও তার সহোদর শহিদুল ইসলাম।

এ প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীমুর রহমান জানান, মঙ্গলবার রাতে এ সম্পর্কীত স্থানীয় অভিযোগ পেয়ে গোপনে সোর্স লাগানো হয়। পরে বুধবার ভোরে পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশকে জানালে তারা ৬৫ বস্তা চালসহ ৩ জনকে আটক করে।

সরকারী সম্পত্তি আত্নসাতের ঘটনা হওয়ায় তাৎক্ষনিক দুদক পাবনা আঞ্চলিক অফিসে অবগত করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও ইউএনও জানান।###

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর