পঞ্চগড়ে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২০০ জন রিক্সা-ভ্যান শ্রমিক জেলা প্রশাসনের সহায়তায় ত্রাণ সামগ্রী পেয়েছে।
আজ (বুধবার) দুপুরে পঞ্চগড় জেলা রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জেলা কার্যালয়ের সামনে থেকে এ ত্রাণ সামগ্রী রিক্সা-ভ্যান চালকদের হাতে তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল, পঞ্চগড় জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ভূমিজ উদ্দীন,সাধারণ সম্পাদক আব্দুল মমিন প্রমুখ।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ নেই, তাই কষ্টে দিনাতিপাত করছে জানি। তাই আমরা তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের মাঝে দ্রুত ত্রাণ সামগ্রী বিতরণ করছি।
এ সময় তিনি আরো বলেন, আমি পঞ্চগড় জেলার বিত্তবান শ্রেণীর মানুষদেরকে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। যাতে করে সকল দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা যায়।
বার্তা বাজার/এম.সি