চিকিৎসক করোনায় আক্রান্ত, হাসপাতাল লকডাউন

নীলফামারীর কিশোরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব কার্যক্রম লকডাউন করা হয়েছে। ওই চিকিৎসক ও তার পাশাপাশি এক সহকর্মীকেও আইসোলেশনে রাখা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স, আয়া, রোগীসহ ১৫০ জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওই চিকিৎসক ছুটি শেষে গত (৩ এপ্রিল) ঢাকা থেকে কর্মস্থল কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দায়িত্ব পালন করেন। এরমধ্যে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় ৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে তার শরীরে করোনায় পজিটিভ হয়।

নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, হাসপাতালের সব রকম কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় তাকেসহ অপর এক চিকিৎসককে রাখা হয়েছে আইসোলেশনে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর