বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আব্দুল মাজেদের মৃত্যুর পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এই পরোয়ানা জারি করা হয়।
লাল কাপড়ে মোড়ানো এই মৃত্যু পরোয়ানা এখন পাঠানো হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। একইসাথে পরোয়ানার একটি করে কপি স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও ঢাকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। কারাগারে পরোয়ানা পৌছার পর কারা কর্তৃপক্ষ মৃত্যু পরোয়ানা পাঠ করে শোনাবে আসামী মাজেদকে।
এর আগে, সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে পেশ করার পর তার মামলার সমস্ত নথি দেখে তাকে কারাগারে পাঠানো হয়।
বার্তাবাজার/এসজে