পঞ্চগড়ে এখনো ত্রান না পাওয়ায় ত্রাণের দাবিতে মুখে কালাে কাপড় বেঁধে সামাজিক দুরত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজার পাট ডাঙ্গার মুক্তিযোদ্ধা ও দুস্থ মানুষেরা।
আজ (বুধবার) সকাল সাড়ে ১০ টায় পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মােড় এলাকায় সড়কের দু‘পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় মানববন্ধনে অংশ নেন রাজার পাট ডাঙ্গার আশ্রয়ন প্রকল্পের ত্রাণ বঞ্চিত মুক্তিযােদ্ধা,দুস্থ মানুষ ও পৌর আওয়ামী যুব লীগের নেতা-কর্মীরা।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযাদ্ধা খকসার আলস, মুক্তিযোদ্ধা সলেমান আলী, মুক্তিযোদ্ধা বসির উদ্দীন ও মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দুস্থ মহিলা সকিনা খাতুন,মনোয়ারা বেগম, পৌর আওয়ামী যুব লীগের সভাপতি হাসানাত মােঃ হামিদুর রহমান,পঞ্চগড় দারিদ্র কল্যাণ সংস্থার পরিচালক ও পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মােঃ শাহজালাল প্রমুখ।
এ সময় মানববন্ধনে পঞ্চগড় পৌর এলাকার সকিনা খাতুন (৬০) ও নিম নগর এলাকার মনোয়ারা বেগম (৫৫), মফিজুল ইসলাম (৫৫) অভিযোগ করে বলেন, বর্তমানে দেশে অঘােষিত লকডাউনের চলছে। এই কারণে আজ প্রায় ১৪/১৫ দিন অতিবাহিত হয়েছে আমরা বেকার হয়ে পড়ে আছি। কিন্তু এখনো ত্রাণ পাইনি। তাই আমরা ত্রাণ না পেয়ে বাধ্য হয়ে মাঠে নামছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরােধ তিনি যেন আমাদের ত্রাণের ব্যবস্থা করেন। নতুবা আমাদের কাজের সন্ধানে বের হতে হবে। তা না হলে আমাদের না খেয়ে মরতে হবে।
পরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক এসে মুক্তিযোদ্ধা ও দুস্থ মানুষদের আশ্বত করে বলেন আপনারা সবাই নিরাপদে বাসায় ফিরে যান এবং বাসায় থাকুন। আপনাদের রাগান্বিত হওয়ার কোন দরকার নেই। সরকার অবশ্যই আপনাদের ত্রাণের ব্যবস্থা করবে।
বার্তা বাজার/এম.সি