বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হলেন র্যাবের সদ্য সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ। আর বেনজিরের ছেড়ে আসা পদে (র্যাবের ডিজি) দায়িত্ব দেয়া হয়েছে সিআইডির প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।
মঙ্গলবার এই বিষয়ের দুটি ফাইল প্রধানমন্ত্রী অনুমোদন দেয়ার পর বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন প্রকাশ করে জানিয়ে দিয়েছে।
১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে পুলিশে এসএসপি হিসেবে যোগ দেয়া বেনজীর সন্ত্রাস দমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি। গোপালগঞ্জে জন্মগ্রহণ করা বেনজীর স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। একই শিক্ষায়তনের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রিও আছে তার।
অপর দিকে সিআইডির নেতৃত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেয়া এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাবেন।
বার্তাবাজার/এসজে