সরকারি ৫৬০ বস্তা চালসহ গ্রেফতার ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা

সরকারি খাদ্য কর্মসূচির ৫৬০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানের বাড়ি থেকে। সন্ধান নেই আরও ১ হাজার ৩০ বস্তা চালের। এমন ঘটনাই ঘটিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম। চাল উদ্ধারের সময় পুলিশ ওই চেয়ারম্যানসহ চালের ইউনিয়ন ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জর্জকে গ্রেফতার করে নিয়ে গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক তাজকিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। তখন বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামে চেয়রাম্যানের বাড়ি থেকে এসব চাল উদ্ধারের পাশাপাশি তাদের আটক করা হয়।

৫৬০ বস্তা চালের বস্তা পাওয়া গেলেও প্রায় ১ হাজার ৩০ বস্তা চালের তথ্য লাপাত্তা রয়েছে বলে জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় চেয়ারম্যান তরিকুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ-আল-মামুন জর্জের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। এরপর তাদের আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর