তাবলিগের চিল্লা থেকে ফিরে বৃদ্ধের মৃত্যু, কেউ ধরছেন না মরদেহ

তাবলিগ জামাতের চিল্লা থেকে ফিরে রাজশাহীর বাঘায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর ধারণা করোনা আক্রান্ত হয়েই তার প্রাণ গিয়েছে। এও আতংকে মৃতের লাশের কাছে যাচ্ছে না কেউ। বুধবার (৮ এপ্রিল) ভোরে তা নিজ এলাকার একটি মাদ্রাসায় তিনি মারা যান। তিনি বাঘা উপজেলার মিলিকবাঘ এলাকার বাসিন্দা।

ওই বৃদ্ধের পরিবারের দাবি, সম্প্রতি তিনি তাবলিগ জামাতের কাজে ৪০ দিনের জন্য কুষ্টিয়ায় গিয়েছিলেন। এক চিল্লা শেষ করে গত ৫ ই এপ্রিল তিনি গ্রামে ফিরে আসেন। পরিবারের লোকজন তাকে বাড়িতে প্রবেশ করতে না দিয়ে একটা মাদ্রাসায় থাকতে বলেন। অসুস্থ হয়ে বুধবার সকালে সেখানেই মারা যান তিনি।

প্রায় ৫ ঘনাট ধরে সেখানে মৃত দেহ পড়ে থাকতে দেখেও কেউ ধারে কাছে যাচ্ছেন না করোনার ভয়ে।

ওই বৃদ্ধের ছেলে জানান, তার বাবার মধ্যে কোনো করোনা উপসর্গ নেই। বর্তমান পরিস্থিতির কারণে আলাদাভাবে রাখা হয়েছিল। কিন্তু তারপরও করোনা সন্দেহে বাবার কাছে কেউ যাচ্ছেন না। মরদেহ দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, খবর পেয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য দায়িত্বরত চিকিৎসককে বলা হয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর