প্রথমবারের মত টাঙ্গাইলেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মির্জাপুর উপজেলার ভাওড়া এলাকার ঐ ব্যক্তি নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করতেন। এই ব্যাক্তির আক্রান্তের ঘটনায় তার বাড়িসহ আশেপাশের ৩০টি বাড়ী লকডাউন করা হয়েছে।
টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানান, জ্বর সর্দি নিয়ে ওই ব্যক্তি কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে নিজের বাড়িতে ফিরেছেন। সন্দেহভাজন হিসাবে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হলে রাত ৯টার দিকে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। পরে রাতেই তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন তার অবস্থা বেশ ভাল আছে।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক জানান, ওই ঘটনায় আশেপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
বার্তাবাজার/এসজে