ফেসবুকে নিজের করোনাক্রান্তের কথা জানালেন এক নারী

নিজেকে করোনা আক্রান্ত বলে ফেবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা ও দোয়া চেয়েছেন বাগেরহাটের মোংলার এক নারী। এক ছেলে নিয়ে মোংলা পৌর সদরের ভাড়া বাসায় থাকতেন তিনি। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে তা নিজের ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন ‘আমি করোনায় আক্রান্ত, দোয়া ও ক্ষমা চাই’।

এর আগে মঙ্গলবার বিকালেই স্থানীয় প্রশাসন ওই নারীর বাড়িতে লাল নিশান টানিয়ে তাকে লকডাউন করে দেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি এনজিওতে চাকরীরত ওই নারী ৬/৭ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তিনি ফেসবুকে আরও দাবী করেন তার মাঝে করোনা সংক্রমণের ৯০ ভাগ উপসর্গ রয়েছে। এইঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা এলাকায়।

ওই নারীর বাড়িওয়ালা জানান, উনার স্বামী মারা গিয়েছেন। প্রায় ৩ বছর ধরে নিজের একমাত্যর ছেলেকে নিয়ে তিনি এই বাড়িতে ভাড়াটিয়া হিসাবে আছেন। কিছুদিন আগে তিনি খুলনায় ছিলেন। সেখান থেকে অসুস্থতা নিয়েই মোংলায় আসেন।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নান বলেন, শাহিনুরের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা: জীবিতেষ বিশ্বাসকে লিখিতভাবে নির্দেশনা দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর