করোনার উপসর্গ নিয়ে পাকুন্দিয়ায় যুবকের মুত্যু : কটিয়াদীতে ডায়াগনস্টিক লকডাউন ঘোষনা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের আব্দুস হাসিবের ছেলে সুমন আকন্দ (৩০) নামের এক যুবক পার্শ্ববর্তী উপজেলার কটিয়াদী রেনেসাঁ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল থেকে করোনার উপসর্গের চিকিৎসা নিয়ে যাওয়া পথে বাড়ির সামনেই সে মারা যাওয়া যায়। এ ঘটনায় (৭এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় রেনেসাঁ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালকে প্রশানের পক্ষ থেকে লকডাউনের ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কটিয়াদী থানার পুুুলিশ।

নিহত সুমন পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের আব্দুস হাসিবের ছেলে। সে একটি বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন বলে এসব তথ্য জানান বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান, নমুনা সংগ্রহ করা হয়েছে। তাই রেনেসাঁ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালটি রিপোর্ট পাওয়া আগ পর্যন্ত সাময়িক লকডাউন ঘোষণা করা হয়েছে।

ওসি এম এ জলিল বলেন, বারবার অনুরোধের পরও মানুষ ঘরে থাকছে না। তারা সামাজিক দূরত্ব না মেনে সর্বত্র ঘোরাফেরা করছে। অথচ করোনাভাইরাস প্রতিহত করতে হলে মানুষের ঘরে থাকার কোনো বিকল্প নেই।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট থাকায় সুমন আকন্দ নামের ওই যুবককে এক সপ্তাহ আগে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার। মঙ্গলবার বিকেলে মারা যাওয়ার পর নমুনা সংগ্রহ করে সন্ধার আগেই পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট থাকায় সুমন আকন্দ নামের ওই যুবককে এক সপ্তাহ আগে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সে হোম কোয়ারেন্টাইন না মেনে বাইরে ঘোরাফেরা করতে থাকে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর