চলতি বছরের জানুয়ারির শূরুর দিকে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের ডাকে সাড়া দিয়ে সুপথে ফিরেছিল কিছু পথভ্রষ্ট লোক। স্থানীয় জনগণের সহযোগীতায় জেলার কোম্পানীগঞ্জের দূর্ধর্ষ ডাকাতদলের ১০ ডাকাত তখন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। মাথার উপর একাধিক মামলা নিয়ে তারা ডাকাতি করে বেড়াচ্ছিল বিভিন্ন স্থানে। এখন তারা কারাগারে আছেন। আশা করা হচ্ছে জেল থেকে ছাড়া পেয়ে তারা আবার সুস্থ জীবনে ফিরে যাবেন।
মঙ্গলবার বিকালে এসপি ফরিদ উদ্দিন সুপথে ফেরা ডাকাতদের গ্রাম বর্ণিপাড়া হয়ে কোম্পানীগঞ্জ থেকে সিলেট ফিরছিলেন। তখন তার ডাকে আত্মসমর্পণ করা মুজিবুর রহমান, বর্নির কয়েছ, হোসেন, রইস সহ ১০ জনের কথা মনে পড়ে যায়। তাদের পরিবারের খোঁজ নিতে বাড়িতে যান তখনই। মানবেতর জীবন যাপন করা ওইসব পরিবারের হাতে তোলে দেন খাদ্য সামগ্রী। একই সাথে কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কানুকে নির্দেশ দেন, কারাগারে থাকা ডাকাতদের পরিবারের খোঁজখবর নিয়ে তাদের পাশে থাকার জন্য।
পুলিশ সুপার ফরিদ উদ্দিন এ সময় এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। আগামীতে বর্ণী এলাকায় ডাকাতির মত কোন অপরাধ যেন সংগঠিত না হয় সেজন্য এলাকাবাসীকে সতর্ক থাকার আহবান জানান তিনি। এবং ডাকাতদের পরিবারের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
বার্তাবাজার/এসজে